1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা । উপজেলা পর্যায়ে দ্বিতীয় দামুড়হুদা ও তৃতীয় আলমডাঙ্গা ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় হায়ার বাংলাদেশের নতুন সিইও ফ্যান জিং কাতারপ্রবাসী সিআইপি জসিম উদ্দিনের অর্থায়নে ৩৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলাদেশে লঞ্চ হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ভি৮০ আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড

মাদক ঠেকাতে গিয়ে রাতের আঁধারে হামলা: ভৈরবে বাড়িঘর ভাঙচুর-লুট, থানায় অভিযোগ

  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬.২৪ পিএম
  • ৩১৫ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির পাশে মাদক সেবনে বাধা দেয়ায় গভীর রাতে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশী আবুল বাশার মিয়ার পরিবারের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভৈরব থানা একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার৷

 ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টায় উপজেলার আগানগর ইউনিয়ন গুকুলনগর এলাকার মো. তাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আজ ১৮ এপ্রিল সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভাঙচুর ও লুটপাটের চিত্র। এ সময় কথা হয় ভুক্তভোগী তাজুল ইসলামের সাথে তিনি বলেন, আবুল বাশার আমার প্রতিবেশী। সে ১৬ এপ্রিল রাতের আমার বাড়িতে পেছনে মাদকসেবন করতে আসে। এতে বাধা দেন আমার পরিবারের সদস্যরা। এতে ক্ষিপ্ত হয়ে আমার ছোট ভাইয়ের স্ত্রী পাখি বেগমকে মারধর করেন মাদকসেবীরা। পরবর্তীতে মধ্যরাতে সংঘবদ্ধভাবে বাড়িঘরে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে আমাদের দুটি টিনশেড ঘরে ভাঙচুর করে এবং নগদ প্রায় ১০ লাখ টাকা ১০ ভরি স্বর্ণসহ মোট প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্যের উপস্থিত না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়। এঘটনায় ১১জনকে আসামি করে ১৫/১৬ জনকে অজ্ঞাত করে ভৈরব থানায় অভিযোগ দায়ের করেছি।

এঘটনায় অভিযুক্ত আবুল বাশার এর স্ত্রী আনোয়ার বেগম বলেন, আমাদের গরুর বাছুর তাজুল ইসলামের বাড়িতে চলে গেলে তাদের পরিবারের সদস্যরা আমার স্বামীকে ডেকে নিয়ে মারধর করে। আমার মেয়ে বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয় এবং তার গলার চেইন নিয়ে যায় তারা। এ ঘটনার পর তাদের সাথে আমাদের দ্বন্দ্ব চলছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, উভয় পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল, যা এই ঘটনার মাধ্যমে প্রকাশ্যে রূপ নেয়।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com