1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২.২২ পিএম
  • ১৮৬ Time View

সুমন শাহ্, বিশেষ প্রতিনিধি (ক্রাইম): “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে উজ্জীবিত হয়ে র‌্যাব ফোর্সেস মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। র‌্যাব মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে। এ যাবৎ র‌্যাব-১ অসংখ্য সফল অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং মাদক কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে।

এরই ধারাবাহিকতায় গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ র‌্যাব-১, উত্তরা, ঢাকা’র একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন ফিফট এলায়েন্স গ্লোবাল ট্রেডিং লিঃ, ৪র্থ ফ্লোর, বিবেক হাইটস ভবন, বাড়ী নং-১, রোড নং-১৮, সেক্টর-৭ এর অভ্যর্থনা কক্ষের অভ্যর্থনা ডেক্সের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য কোকেন বিক্রয়ের উদ্দেশ্যে তাদের দখল ও হেফাজতে নিয়ে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করে একই তারিখ ১৩৩০ ঘটিকার সময় ঘটনাস্থল হতে আসামী- ১) মোঃ সাইদুজ্জামান কাজল (৪৭), বর্তমান- আজমপুর কাঁচা বাজার, থানা- দক্ষিণখান, ডিএমপি, ঢাকা এবং ২) মোঃ মজনু মিয়া (৪৬), বর্তমান- বসুন্ধরা আবাসিক এলাকা, থানা- ভাটারা, ডিএমপি, ঢাকাদ্বয়কে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ৪৮০ গ্রাম কোকেন (অবৈধ মাদকদ্রব্য) সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয় ও জব্দকৃত মালামাল ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com