1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Title :
আমেরিকা নিউইয়‌র্কের তিরা‌শিয়ান গ্রুপ সা‌র্কেল ৮৩’৮৫ এর বা‌র্ষিক মিলন‌মেলা উদযাপন লভ্যাংশ ঘোষণা করেছে পাওয়ারগ্রিড লভ্যাংশ ঘোষণা করেছে প্যারামাউন্ট টেক্সটাইল লভ্যাংশ ঘোষণা করেছে এনার্জিপ্যাক পাওয়ার লভ্যাংশ ঘোষণা করেছে যমুনা অয়েল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে এনভয় টেক্সটাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মা নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্রসহ ৩ জন গ্ৰেফতার এক বছরে ইনোভার, দেশজুড়ে ৭০০ ডিলারের নেটওয়ার্ক পণ্যসম্ভারে যুক্ত হয়েছে ৪০০টির বেশি পণ্য এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শেষের পথে, জানালেন ট্রাম্প

  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২.৩০ পিএম
  • ৩৭৪ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষের দিকে এগোচ্ছে। পরিস্থিতি এখন এমন অবস্থায় পৌঁছেছে যে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা খুবই কাছাকাছি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটি (যুদ্ধ) শেষের খুব কাছাকাছি পৌঁছেছে, হ্যাঁ।’

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলায় চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে, এমন কয়েকটি দেশে হামলা চালায়। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরবসহ কয়েকটি দেশে চালানো হামলার নিশানা ছিল বিমানবন্দর, দূতাবাস, জ্বালানি স্থাপনা, মার্কিন দূতাবাস।

যুদ্ধে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, আলি লারিজানির মতো নেতাদের হারায় ইরান।

তবে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। এক মাসেরও বেশি সময় পরে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে সম্মত হলে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে আসে উভয় পক্ষ।

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক করেও ইরান ও মার্কিন প্রতিনিধিরা চুক্তি করতে ব্যর্থ হন। ফলে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটেনি।

এরপরই ইরানের বন্দর অবরোধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট, যা ইতোমধ্যে শুরু হয়েছে।

এমন অবস্থার মধ্যে ইরান যুদ্ধ শেষের পথে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘আমি মনে করি, এটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com