1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Title :
রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার ক্যান্সার আক্রান্ত ৫ বছরের শিশু কাজী রাফসানের বাঁচতে চাওয়ার ব্যাকুল আকুতি: সাহায্যে এগিয়ে আসুন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান

আজ থেকে ফের টিসিবির পণ্য বিক্রি

  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২, ৯.০২ এএম
  • ৩২৭ Time View

ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আজ সোমবার থেকে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি ও পেঁয়াজ কিনতে পারবেন স্বল্প আয়ের ভোক্তারা। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিসিবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করা হয়েছে। পণ্যের দাম ও ক্রেতাপ্রতি বরাদ্দের পরিমাণে কোনো পরিবর্তন আনা হয়নি। ট্রাক থেকে একজন ক্রেতা আগের মতোই সর্বোচ্চ দুই কেজি করে চিনি, তেল ও মসুর ডাল কিনতে পারবেন। এ ছাড়া পেঁয়াজ কিনতে পারবেন দুই থেকে পাঁচ কেজি পর্যন্ত। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬০ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, সয়াবিন তেল ১১০ টাকায় পাওয়া যাবে।

শুক্রবার ছাড়া ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। প্রতিদিন ৪০০ থেকে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সব মহানগর, জেলা ও উপজেলায় পণ্য বিক্রি কার্যক্রম চলবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com