1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Title :
ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন

নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১.৩৬ এএম
  • ২০৮ Time View

সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ইসহাক খন্দকারের সভাপতিত্বে কর্মসূচীটি পরিচালনা করেন জেলা সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন।

রবিবার বাদ আসর নোয়াখালী জেলা মডেল মসজিদের সামনে থেকে বিশাল এই মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী পৌরবাজারের সামনে এক বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বক্তব্যে জেলা আমীর ইসহাক খন্দকার বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটি জনগণের প্রাণের দাবি। এই দাবি উপেক্ষা করার সুযোগ নেই।” নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশ নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, উত্তর সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী এবং জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাঈন উদ্দিন তানভীর। লেবার পার্টি নোয়াখালী জেলা সভাপতি জহিরুল ইসলাম, এলডিপি নোয়াখালী জেলা সভাপতি মামুনুর রশিদ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব, জামায়াতে ইসলামী নোয়াখালী শহর আমীর মাওলানা মো: ইউসূফ, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সভাপতি মুজাহিদুল ইসলাম এবং জেলা দক্ষিণ সভাপতি আরাফাত হোসেন সিফাত প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com