1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

মাদানী এভিনিউতে বিওয়াইডি -এর নতুন শোরুম উদ্বোধন: বাংলাদেশে নিউ এনার্জি ভেহিকল সম্প্রসারণে আরেকটি পদক্ষেপ

  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১.৩৩ এএম
  • ১৪১ Time View

ঢাকা, ১২ এপ্রিল ২০২৬- বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (NEV) নির্মাতা বিওয়াইডি আজ ঢাকার মাদানী এভিনিউ (১০০ ফিট, ভাটারা)-এ তাদের নতুন শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

বাংলাদেশে বিওয়াইডি-এর একমাত্র পরিবেশক সিজি রানার বিডি লিমিটেড-এর সম্মানিত ডিলার পার্টনার অটো ফিক্স লিমিটেড এর মাধ্যমে এই শোরুমটি পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শিমুল বিশ্বাস এবং সিজি রানার বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, অটো ফিক্স লিমিটেড-এর চেয়ারম্যান, জনাব লুৎফর রহমান, এবং ম্যানেজিং ডিরেক্ট, জনাব রাজু ঘোষ

উদ্বোধনী বক্তব্যে জনাব হাফিজুর রহমান খান বলেন: “মাদানী এভিনিউতে এই শোরুম চালু করা ঢাকার প্রাণকেন্দ্রে পরিবেশবান্ধব ও বিশ্বমানের অটোমোবাইল প্রযুক্তি পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২০৩০ সালের মধ্যে দেশে ৩০% বৈদ্যুতিক যানবাহন নিশ্চিত করার যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, সিজি রানার বিডি সেই লক্ষ্য অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অটো ফিক্স লিমিটেড-এর চেয়ারম্যান জনাব লুৎফর রহমান। তিনি জানান, শোরুমটি গ্রাহকদের জন্য আধুনিক ও পেশাদার সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে ইলেকট্রিক ভেহিকল (EV) এবং সুপার প্লাগ-ইন হাইব্রিড (PHEV) প্রযুক্তির যানবাহনের বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিওয়াইডি বাংলাদেশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিরা BYD-এর ফ্ল্যাগশিপ মডেল BYD Seal, দেশের প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড BYD Sealion 6 এবং BYD Atto 3 পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com