1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Title :
খুলনা জেলা দাকোপে জমি দখলের অভিযোগ: বৈধ মালিককে অস্ত্রের মুখে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাড়তি ভাড়া ঠেকাতে হোসেনপুরে প্রশাসনের অভিযান, সিএনজি জব্দ ৪৬.৭০ কোটি টাকার ঋণ শেয়ারে রূপান্তরে ‘না’ বলল বিএসইসি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ আলম: বাংলাদেশ ব্যাংক কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ উলিপুরে সাংবাদিক রুহুল আমিন রুকুর পুত্রের বৌভাত অনুষ্ঠানে এমপি সালেহীর শুভেচ্ছা সিলেটে হাম উপসর্গে এবার নার্সের মৃত্যু: হাসপাতালে ভর্তি ৭৮ জন ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক

আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০.৪৬ পিএম
  • ১১৫ Time View

ঢাকা, ১১ এপ্রিল ২০২৬:
ব্যবসায়িক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের খুলনা অঞ্চলের সকল উপশাখার অংশগ্রহণে আয়োজিত হলো ‘আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬ – খুলনা অঞ্চল’। শনিবার (১১ এপ্রিল ২০২৬) খুলনা শহরস্থ একটি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই বিজনেস কনফারেন্স।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের মাননীয় চেয়ারম্যান জনাব মো. মেহমুদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা সহ চিফ অব ব্রাঞ্চ বিজনেস এন্ড হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব দিলিপ কুমার মন্ডল। এছাড়াও খুলনা রিজিওনাল হেড জনাব মোঃ ইফতেখার আহমেদ এবং খুলনা অঞ্চলের সকল উপশাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জনাব মো. মেহমুদ হোসেন তাঁর বক্তব্যে বলেন, “গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিই আইএফআইসি ব্যাংকের অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি”। মাঠপর্যায়ে কর্মরত আমাদের কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার ফলেই ব্যাংকটি দিন দিন আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড়াচ্ছে। আমরা বিশ্বাস করি, আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবার মাধ্যমে খুলনা অঞ্চলের গ্রাহকদের জন্য আইএফআইসি ব্যাংক একটি নির্ভরযোগ্য আর্থিক সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

একই ধারাবাহিকতায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “দেশব্যাপী বিস্তৃত আইএফআইসি ব্যাংকের উপশাখা নেটওয়ার্ক গ্রাহকসেবাকে আরও সহজ ও গতিশীল করেছে। আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা টেকসই প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি।”

উল্ল্যেখ্য, অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন চিফ অব ব্রাঞ্চ বিজনেস এন্ড হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ। এছাড়াও ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব দিলিপ কুমার মন্ডল প্রেজেন্টেশন এর মাধ্যমে খুলনা অঞ্চলের বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। সম্মেলনে আমানত সংগ্রহ, ঋণ প্রদান ও আদায় এবং পরিচালন মুনাফা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ১৮টি উপশাখাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরিশেষে প্রশ্ন-উত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় উক্ত সম্মেলনটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com