1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

লাকসামে জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসায় কিতাব বিভাগ উদ্বোধন ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১১.০৬ পিএম
  • ২৯০ Time View

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে নাছির উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসায় কিতাব বিভাগ উদ্বোধন ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ’র প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাছির উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাছির উদ্দিন মজুমদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা সাখাওয়াত উদ্দিন তাহের, মাওলানা মোঃ ইউসুফ, জসিম উদ্দিন মজুমদার, সাংবাদিক নুরুদ্দিন জালাল আজাদ, সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন, নুরুল ইসলাম ফয়েজ, মাওলানা মাসুম বিল্লাহ মুহাজিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রদের অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসার ও নৈতিক সমাজ গঠনে মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কিতাব বিভাগের উদ্বোধনের মাধ্যমে এ প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

জানা যায়, নবউদ্বোধিত কিতাব বিভাগে ১৫ জন ছাত্র ভর্তি হয়েছে এবং হেফজ বিভাগে বর্তমানে ২৩ জন ছাত্র অধ্যয়নরত রয়েছে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com