1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

কমিউনিটি ব্যাংক ও বেসিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১১.০২ পিএম
  • ২৬৮ Time View

ঢাকা, ৯ এপ্রিল ২০২৬ – কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফট্ওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (BASIS)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বেসিস বোর্ডরুমে আয়োজিত এই চুক্তি দেশের আইসিটি খাতে উদ্যোক্তা ও স্টার্টআপদের জন্য আর্থিক ও ব্যাংকিং সহায়তা আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত; হেড অব এজেন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, ট্রানজ্যাকশন ব্যাংকিং ও স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট এস.কে পারভেজ মারেকার; এসএমই হেড হোসেন-আল-সাফীর চৌধুরী; হেড অব কার্ডস জাহির আহমেদ; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ম্যানেজার মো. আল আমিন সুমনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও বেসিসের প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। বেসিসের অন্যান্য অ্যাসোসিয়েট কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুস্তাফা রফিকুল ইসলাম (ডিউক), মুশফিকুর রহমান, মো. রওশন কামাল জেমস, এ এইচ এম রকমুনুর জামান রনি, মোহাম্মদ আব্দুল মজিদ, মো. জুয়েল, ফেরদৌস আলম এবং সাইয়েদ জাহিদ হোসেন।

এই সমঝোতা স্মারকের আওতায় কমিউনিটি ব্যাংক ও বেসিস যৌথভাবে আইসিটি উদ্যোক্তাদের জন্য উপযোগী বিভিন্ন আর্থিক সমাধান চালু করবে।

আইসিটি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে এই অংশীদারিত্বের আওতায় স্কিল ডেভেলপমেন্ট, রেগুলেটরি কমপ্লায়েন্স ট্রেনিং, বাজার সম্প্রসারণ উদ্যোগ এবং একটি ICT Export Accelerator গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা দেশীয় উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে সংযুক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com