1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

ট্রাস্ট ব্যাংক পিএলসি’র SICIP-এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির ২য় ব্যাচ উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২.৩২ পিএম
  • ২৬২ Time View

ট্রাস্ট ব্যাংক পিএলসি দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (CMSME) খাতের উদ্যোক্তাদের দক্ষতা ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির ২য় ব্যাচ উদ্বোধন করেছে।

এই কর্মসূচিটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে পরিচালিত Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের SME and Special Programmes Department (SMESPD) এর তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচিটি এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) কর্তৃক অর্থায়িত।

উদ্বোধনী অনুষ্ঠানটি ৬ এপ্রিল ২০২৬ তারিখে নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত Eque Heritage Hotel and Resort-এ অনুষ্ঠিত হয়।

জনাব নওশাদ মোস্তফা, পরিচালক, এসএমইএসপিডি, বাংলাদেশ ব্যাংক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ওয়াসিম, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক এবং ডেপুটি প্রোগ্রাম ডাইরেক্টর – ডিপিডি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস ডিভিশন জনাব মোঃ মাহবুব হোসেন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই ডিভিশন জনাব সাদাত আহমেদ খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ শামসুজ্জামান, aowc, psc।

৬ এপ্রিল থেকে ৪ মে ২০২৬ পর্যন্ত পরিচালিত এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সিএমএসএমই উদ্যোক্তাদের ব্যবসায় পরিকল্পনা, বিপণন কৌশল, আর্থিক ব্যবস্থাপনা এবং উদ্যোগ উন্নয়ন বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান প্রদান করা হবে। প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করবেন বাংলাদেশ ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি’র অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ।

এ ধরনের উদ্যোগের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসি দেশের তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে, যা একটি দক্ষ ও আর্থিকভাবে সক্ষম SME খাত গড়ে তোলার জাতীয় লক্ষ্য বাস্তবায়নে সহায়ক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com