1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Title :
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বিডি থাই ফুড

ছাতকে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ আটক ১

  • আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫.৪৮ পিএম
  • ২৩২ Time View

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক নৌ-পুলিশের এক বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ির চালানসহ আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে কোম্পানীগঞ্জের কাঠাগাং সংলগ্ন গৌকুল খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রহমান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের গৌকুলেরপাড় গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, নদীতে নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদ আসে যে ভারতীয় নাসির বিড়ির একটি বড় চালান ছাতকের দিকে আসছে। এই সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের একটি দল কোম্পানীগঞ্জের কাঠাগাং এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ৪ কার্টুন ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয় এবং আব্দুর রহমানকে আটক করা হয়। জব্দকৃত বিড়ির বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৬৮ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।নৌ-পুলিশের পরিদর্শক মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নৌ-পুলিশের উপ-পরিদর্শক এরশাদ আলী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com