1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Title :
ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত শ্যালক হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ১, মূল হোতা এখনো পলাতক ওয়ালটন স্মার্ট ফ্রিজ ডিপিডিএলের ঈদ পরবর্তী রাউন্ডে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক

  • আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০.৫৬ পিএম
  • ১২৫ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে টাস্কফোর্সের পৃথক অভিযানে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা।

আজ ৭ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টায় পৃথক অভিযান পরিচালনা করে পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদককারবারি স্বামী-স্ত্রীসহ তিনজনকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। এদের মধ্যে এক নারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও আটক স্বামী-স্ত্রীকে ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক।

আটককৃত মাদককারবারিরা হলেন, পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকার রুবেল মিয়ার স্ত্রী রুবিনা বেগম (২৭), একই এলাকার মৃত তিতু মিয়ার ছেলে মুজিবুর মিয়া (৫৭) ও তাঁর সহধর্মিণী সাফিয়া বেগম ওরফে মাফিয়া (৫২)।

টাস্কফোর্স অভিযানে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন, ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুরসহ টাস্কফোর্সের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com