1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

রাজধানীতে শ্রীলঙ্কা পর্যটনের বিশেষ মিডিয়া নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪.৩৬ পিএম
  • ২১৮ Time View

ঢাকা: বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং দুই দেশের পর্যটন অংশীদারদের মধ্যে সমন্বয় বাড়াতে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘শ্রীলঙ্কা ট্যুরিজম – মিডিয়া নেটওয়ার্কিং সেশন’। রবিবার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর হোটেল লে মেরিডিয়ান ঢাকার ‘কুয়াকাটা’ হলে শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরো (SLTPB) এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার এইচ. ই. ধর্মপাল বীরক্কোডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান মিস্টার বুদ্ধিকা হেওয়াওয়াসাম এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর সভাপতি মিস্টার মোহাম্মদ রাফুজ্জামান।

হাই কমিশনার এইচ. ই. ধর্মপাল বীরক্কোডি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন খাতের উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। এই ধরণের আয়োজন দুই দেশের পর্যটন শিল্পের বিকাশে মাইলফলক হয়ে থাকবে।”

অনুষ্ঠানে শ্রীলঙ্কার পর্যটন আকর্ষণগুলোর ওপর একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে শ্রীলঙ্কার বৈচিত্র্যময় গন্তব্য, বিলাসবহুল ভ্রমণ সুবিধা (Luxury Travel), ফ্যামিলি ট্রাভেল এবং দুই দেশের মধ্যে উন্নত বিমান যোগাযোগ ও আবাসন সুবিধা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান মিস্টার বুদ্ধিকা হেওয়াওয়াসাম জানান, শ্রীলঙ্কা বর্তমানে বিশ্বজুড়ে অন্যতম সেরা নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে স্বীকৃত। বাংলাদেশি পর্যটকদের জন্য শ্রীলঙ্কায় এখন আরও সাশ্রয়ী প্যাকেজ ও উন্নত সেবা নিশ্চিত করা হচ্ছে।

টোয়াব (TOAB) সভাপতি মিস্টার মোহাম্মদ রাফুজ্জামান দুই দেশের পর্যটন ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এই ধরণের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শ্রীলঙ্কার পর্যটন সম্ভাবনা, এয়ারলাইনস কানেক্টিভিটি এবং পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, আগামীকাল ৬ এপ্রিল একই হোটেলে (গ্র্যান্ড বলরুম, লে মেরিডিয়ান) পর্যটন ব্যবসায়ীদের জন্য একটি এক্সক্লুসিভ ‘বিটুবি (B2B) রোডশো’ এবং নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করা হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মী, পর্যটন বিশেষজ্ঞ এবং শ্রীলঙ্কার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যা একটি নেটওয়ার্কিং ডিনারের (নৈশভোজ) মাধ্যমে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com