1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

ন্যাশনাল ব্যাংকের পরিচালক হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ

  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১০.১৯ পিএম
  • ২৩৯ Time View

ন্যাশনাল ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের সদস্য হলেন হলেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ। ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩১ মার্চ ২০২৬ বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে তাদের দুজনকে নিয়োগ দেয়া হয়।

গত ৫ এপ্রিল, ২০২৬ পরিচালনা পর্ষদের ৫৪১তম সভায় নতুন দুজন পরিচালক অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মোঃ জুলকার নায়েন, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মুনীর আহমেদ চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।

পরিচালক তাবিথ আউয়াল ব্যাংকিং, বীমা, রিয়েল এস্টেট, জ্বালানি, কৃষি, টেক্সটাইল এবং তথ্যপ্রযুক্তি খাতের একজন সুপরিচিত ব্যবসায়ী ও উদ্যোক্তা। বর্তমানে তিনি মাল্টিমোড গ্রুপ-এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

পরিচালক নাজনীন আহমেদ বাংলাদেশের গার্মেন্টস, কেমিক্যাল এবং প্যাকেজিং খাতে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি ডাই অ্যাফিন লিমিটেড এবং অফিসিনা বিডি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি টিএস হোল্ডিংস লিমিটেড এবং জাইটা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং টিএস প্যাকেজিং লিমিটেড, ডেনিম্যাক লিমিটেড ও ডেনিম্যাক ওয়াশিং লিমিটেডসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকাস্থ কানাডিয়ান হাই কমিশনে কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে কেয়ার কানাডার কনসালট্যান্ট হিসেবে নারীর ক্ষমতায়ন ও গ্রামীণ জীবিকা উন্নয়নমূলক কর্মসূচিতে অবদান রাখেন। তিনি কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে উইমেনস স্টাডিজ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com