1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

দক্ষিণ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিহত ৬

  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১২.১৬ পিএম
  • ২১০ Time View

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার হয়েছে। এতে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুইজনকে।

শনিবার (০৪ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে বিকেলে ফায়ার সার্ভিসের আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছিলেন, পাঁচজনের লাশ ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।

শনিবার বেলা একটার দিকে আগানগর ইউনিয়নের কদমতলী ডিপজল গলি এলাকার কারখানাটিতে আগুন লাগে। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং বিকেল পৌনে পাঁচটার দিকে পুরোপুরি নেভানো হয়। আগুন নিয়ন্ত্রণের পর পাঁচজনের দগ্ধ মরদেহ পাওয়া যায়, যাদের মধ্যে তিনজন নারী—এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার তদন্তে ফায়ার সার্ভিস অপারেশনস ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com