1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪.৪২ পিএম
  • ২২৯ Time View

চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধবিরতির জন্য নির্দিষ্ট কিছু শর্ত জুড়ে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি তেহরানের এই অবস্থানের কথা জানান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, ফোনালাপে প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করে বলেছেন, ইরান কখনোই উত্তেজনা বা যুদ্ধ চায়নি। তিনি বলেন, “এই যুদ্ধ শেষ করার প্রয়োজনীয় সদিচ্ছা আমাদের রয়েছে। তবে এর জন্য কিছু অপরিহার্য শর্ত পূরণ করতে হবে। বিশেষ করে ভবিষ্যতে আমাদের ওপর আর কোনো আগ্রাসন চালানো হবে না—এমন নিশ্চয়তা থাকতে হবে।”

পরিস্থিতি স্বাভাবিক করার উপায় বাতলে দিয়ে তিনি আরও বলেন, “শত্রুপক্ষের আগ্রাসী আক্রমণ বন্ধ হওয়াই সংকটের একমাত্র সমাধান।”

এদিকে, দীর্ঘস্থায়ী এই সংঘাত নিরসনে আশার আলো দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এক বিবৃতিতে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ইরান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে। ট্রাম্প মন্তব্য করেন, মার্কিন বাহিনী যুদ্ধক্ষেত্র থেকে সরে গেলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট ‘হরমুজ প্রণালি’ স্বয়ংক্রিয়ভাবেই চলাচলের জন্য উন্মুক্ত হয়ে যাবে।q

বিশ্লেষকরা মনে করছেন, দুই পক্ষ থেকেই যুদ্ধ শেষের ইঙ্গিত আসায় মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা প্রশমনে একটি নতুন কূটনৈতিক পথ তৈরি হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com