বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ সমস্যাগ্রস্ত থেকে সন্তোষজনক—হিট প্রকল্পে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত গ্রামীণফোন ও চিকিৎসা ইন্টারন্যাশনালের মাধ্যমে মণিপাল হাসপাতালের সেবা এখন হাতের নাগালে আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান অসুস্থ্য শওকত মাহমুদের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার কালিয়ায় পৃথক অভিযানে ৭৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা আদায়

আইএফআইসি ব্যাংক এর বিভিন্ন পর্যায়ে ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬০ Time View

ঢাকা, ০১ এপ্রিল ২০২৬:
প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রযাত্রায় উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আইএফআইসি ব্যাংক বিভিন্ন স্তরের ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করেছে। পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা এবং ধারাবাহিক কর্মসাফল্যের স্বীকৃতি হিসেবে পদোন্নতি প্রদান করা হয়।

বুধবার, ০১ এপ্রিল ২০২৬, রাজধানীর আইএফআইসি টাওয়ার-এ আয়োজন করা হয় “সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন” শীর্ষক পদোন্নতি প্রদান অনুষ্ঠানের। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে ১৯ জন কর্মকর্তার হাতে সরাসরি পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এছাড়াও দেশের বিভিন্ন শাখা ও উপশাখায় ভার্চুয়ালি আরও ৪০ জন কর্মকর্তার কাছে পদোন্নতি পত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিষ্ঠানের অগ্রগতির পেছনে দক্ষ ও নিবেদিতপ্রাণ জনবলই সবচেয়ে বড় শক্তি। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, নতুন দায়িত্বে কর্মকর্তারা আরও বিচক্ষণ সিদ্ধান্তগ্রহণ, দায়িত্ববোধ এবং সেবামুখী মনোভাবের মাধ্যমে ব্যাংকের কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন এবং গ্রাহকদের জন্য উন্নততর সেবা নিশ্চিত করবেন।

উল্লেখ্য, কর্মদক্ষতা ও মেধাভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের এপ্রিল পর্যন্ত আইএফআইসি ব্যাংক মোট ৩৩৪ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে উন্নীত করেছে। একটি স্বচ্ছ ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে এ ধরনের উদ্যোগ প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক অবস্থান সুসংহত করতে সহায়তা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS