1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

কুমিল্লায় ছত্রখীল ফাঁড়ি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা”সহ আটক-১

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৫.০৯ পিএম
  • ২৪৮ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর আমড়াতলী ইউনিয়নে কোটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কোতয়ালী থানাধীন ছত্রখীল পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ।

‎সোমবার (৩০ মার্চ) রাতে জেলার সদর উপজেলার আমড়াতলী বাজার থেকে কোটেশ্বরগামী সড়কের মোঃ হিরন মিয়ার বাড়ির সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

‎আটককৃত আসামি মোঃ ইকবাল হোসেন (৩৭) কুমিল্লার সদর উপজেলার বড়জ্বালা এলাকার মোঃ মফিজ মিয়ার ছেলে। পালিয়ে যাওয়া আসামি মোঃ স্বপন মিয়া (৩৫) কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কোদালিয়া এলাকায় তাজুল ইসলামের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জেলার সদর উপজেলার আমড়াতলী বাজার থেকে কোটেশ্বরগামী সড়কের মোঃ হিরন মিয়ার বাড়ির সামনে দাড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা হলেও অপরজন কৌশলে পালিয়ে যায়।

‎পরে আটক ইকবালের দেওয়া তথ্য অনুযায়ী সিএনজি অটোরিকশার সিটের পেছনে রাখা খাকী স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার‎ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, এ ঘটনায় আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে আটককৃত আসামি ইকবাল হোসেনকে মমঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com