1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

সড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত

  • আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১০.৩১ পিএম
  • ২৩৭ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে পিক-আপভ্যান ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে পিক-আপের চালক নিহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) ভোর ৪টায় উপজেলার শম্ভুপুর এলাকা ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত চালক, ঢাকা যাত্রবাড়ী দক্ষিন কুতুবখালী দনিয়া এলাকার শাহজাহান শেখের ছেলে মো.মিরাজ (৪১)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী পিক-আপ ভ্যান যার রেজি:নং ঢাকা মেট্রো ন ২৩-১২০১ ও বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা কিশোরগঞ্জগামী একটি  ট্রাক যার রেজি:নং ঢাকা মেট্রো ট ২২-৭৬৬১ সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিক-আপের সামনের অংশ দু-মড়ে-মুচড়ে গেছে। পিক-আপের চালক মিরাজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্হায়ী প্রাইভেট ডাঃ ইসরাত জাহান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা করে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুর্ঘটনায় কবলিত পিকআপ ও ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্হা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com