1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিএটি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রাইম ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিজিআইসি কক্সবাজারের ব্যবসায়ী ও পর্যটন সংশ্লিষ্ট পাঁচ সংগঠনের সাথে হামদর্দের মতবিনিময় ও সমঝোতা চুক্তি সম্পন্ন ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং সব অপারেটরের গ্রাহকরা স্থানীয় রিটেইলারদের মাধ্যমে নিতে পারবেন টফি সাবস্ক্রিপশন নবযোগদানকারী ইউএনও মো. আব্দুল মালেকের সঙ্গে নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

সুনামগঞ্জে আওয়ামীপন্থী-২৫ আইনজীবী সহ অজ্ঞাত-৮৫জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

  • আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১২.১২ পিএম
  • ১১০ Time View

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, ​সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ​সুনামগঞ্জে মহান স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে মিছিল ও স্লোগানসহ পুষ্পস্তবক অর্পণের ঘটনায় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ২৫ জন সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তালিকাভুক্ত দুই আইনজীবীকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর তাঁদের আদালতে পাঠানো হয়ছে।

​গ্রেপ্তারকৃত দুই আইনজীবী হলেন,
​অ্যাডভোকেট মনীষ কান্তি দে (মিন্টু): বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি। তিনি সুনামগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
​অ্যাডভোকেট মিজানুর রহমান (শামীম): জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য।

​সুনামগঞ্জ কোর্টের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে একদল আইনজীবী মিছিল নিয়ে আদালত চত্বরের স্মৃতিসৌধে যান।

সেখানে তাঁরা ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বিভিন্ন স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এই কর্মসূচির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আইনি পদক্ষেপ নেয় পুলিশ।

​মামলার এজহারভুক্ত ২৭ জন আসামির সবাই পেশায় আইনজীবী। তাঁদের মধ্যে জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতাও রয়েছেন।

উল্লেখ যোগ্য আসামিরা হলেন
​অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন (সহসভাপতি, জেলা আওয়ামী লীগ)
​অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন (যুগ্ম সম্পাদক)
​অ্যাডভোকেট নজরুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক)
​অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল,​অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন,
​অ্যাডভোকেট বিমান রায়, শুকুর আলী, হাসান মাহবুব সাদী এবং পঙ্কজ তালুকদার সহ আরও অনেকে।

​সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনার ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com