1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি

  • আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ২.২৭ পিএম
  • ২২২ Time View

ইরানের প্রসঙ্গ এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় রোববার (২২ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে একটি জরুরি ‘ওয়ার্ল্ডওয়াইড কশন অ্যালার্ট’ ইস্যু করে আমেরিকানদের ‘অতিরিক্ত সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। খবর সিএনএন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমান যুদ্ধাবস্থায় বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিন কূটনৈতিক ভবন ও স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিভিন্ন দেশের আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব বিশ্বের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ওয়াশিংটন।

নির্দেশনায় বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা নিরাপত্তা নির্দেশিকাগুলো কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। জরুরি মুহূর্তে দ্রুত নিরাপত্তা আপডেট পাওয়ার জন্য নাগরিকদের সংশ্লিষ্ট পোর্টালে নাম নথিভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া নিয়মিত তথ্য পেতে নাগরিকদের হোয়াটসঅ্যাপে পররাষ্ট্র দপ্তরের অফিশিয়াল চ্যানেল এবং এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল অনুসরণ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

সিএনএনের হাতে আসা একটি কূটনৈতিক তারবার্তা অনুযায়ী, মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির ‘পার্শ্বপ্রতিক্রিয়ার’ কথা মাথায় রেখে গত সপ্তাহেই সব কূটনৈতিক পোস্টকে তাদের নিরাপত্তা ব্যবস্থা অবিলম্বে পর্যালোচনার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। মূলত ইরানের সঙ্গে যুদ্ধের এই আবহে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে জোরদার করতেই ওয়াশিংটন এই আগাম পদক্ষেপ গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com