1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত

  • আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৫.০৫ পিএম
  • ২৫৪ Time View

কুমিল্লায় চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুমড়ে-মুচড়ে গিয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে জেলার জাঙ্গালিয়া কচুয়া এলাকায় পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মামুন পরিবহনের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। রাত ৩টার দিকে বাসটি জাঙ্গালিয়া কচুয়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ১২ জন প্রাণ হারান এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপুলিশ পরিদর্শক (এএসআই) জনি বড়ুয়া জানান, খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে ট্রেন ও বাস—উভয় যানের চালকের অসতর্কতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি লাইন থেকে সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com