শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অবকাঠামোয় হামলা হলে ‘জিরো টলারেন্স’, ইরানের হুঁশিয়ারি

দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত

মোঃ হাবিবুর রহমান
  • আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৭৫ Time View

দিনাজপুর প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার অন্যতম ও দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান দিনাজপুরের গোর-এ-শহীদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত এই বিশাল জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমী। প্রায় ২২ একর আয়তনের এই মাঠে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে প্রায় লাখো মুসল্লি নামাজ আদায় করেন।

নামাজে অংশ নেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজের আগে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম মুসল্লিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন।

নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা, খালেদা জিয়ার মাগফেরাত এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধে ক্ষতিগ্রস্ত মুসলমানদের রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, গত রাত থেকে ভোর পর্যন্ত জেলায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় এবার মুসল্লির উপস্থিতি কিছুটা কম হলেও মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। মুসল্লিরা এই প্রতিকূল পরিবেশের মধ্যেও সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

পুলিশ সুপার জেদান আল মুসা জানান, ঈদ জামাত ঘিরে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো মাঠ পর্যবেক্ষণ করা হয়। ২২টি প্রবেশপথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি শেষে মুসল্লিদের মাঠে প্রবেশ করানো হয়। পুলিশ, র‍্যাব, আনসার ও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছে। এছাড়া মুসল্লিদের জন্য মেডিকেল টিম এবং পর্যাপ্ত ওজু ও পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS