1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১.১৫ পিএম
  • ১৬৫ Time View

ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনে গাজীপুর, নীলফামারী, টাঙ্গাইল ও সিলেটের বিভিন্ন অঞ্চলের আরো ২৭ জন ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহারের ফ্রিজ, টিভিসহ বিভিন্ন পণ্য তুলে দেয়া হয়েছে। উপহারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গাজীপুরের ৪, নীলফামারীর ১০, টাঙ্গাইলের ৫, এবং সিলেটের ৮ জন ক্রেতা।

উল্লেখ্য, দেশজুড়ে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৩। ক্যাম্পেইনের আওতায় রেজিস্ট্রেশনের মাধ্যমে ওয়ালটন পণ্য কিনে গ্রাহকরা পাচ্ছেন কোটি কোটি টাকার পণ্য ফ্রি ও ক্যাশ ভাউচার সুবিধা। গত বছরের ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনের এই সিজনে দেশব্যাপী ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন, ওভেনসহ বিভিন্ন ধরনের পণ্য ফ্রি এবং নিশ্চিত উপহার। সারা দেশে প্রতিদিন অসংখ্য ক্রেতার হাতে উপহারের ফ্রি পণ্য তুলে দিচ্ছে ওয়ালটন কর্তৃপক্ষ। ওয়ালটন পণ্যের ক্রেতারা ঈদুল ফিতর পর্যন্ত ক্যাম্পেইনের এই সুবিধা পাবেন।

সম্প্রতি গাজীপুর, নীলফামারী, টাঙ্গাইল ও সিলেটে অনুষ্ঠিত পৃথক পৃথক অনুষ্ঠানে ক্রেতাদের হাতে ওয়ালটনের উপহার পাওয়া পণ্য আনুষ্ঠানিকভাবে তুলে দেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। চিত্রনায়ক আমিন খানের হাত থেকে ওয়ালটনের উপহার পেয়ে আনন্দে আপ্লুত তারা। তাদের পরিবারে বইছে আনন্দের বন্যা।

গাজীপুর থেকে ওয়ালটনের উপহার পেয়েছেন মোঃ রোকনুজ্জামান, মুসাব্বির রহমান, মোঃ মাসুদ, জান্নাতুল মাওয়া। এর মধ্যে তিন ক্রেতা উপহার পেয়েছেন সাইড বাই সাইড ফ্রিজ ও ফ্রিজার। আরেক ক্রেতা জান্নাতুল মাওয়া ৩২ ইঞ্চি টেলিভিশন কিনে উপহার পেয়েচেন ৪২ ইঞ্চি টেলিভিশন।

নীলফামারীতে ওয়ালটনের উপহারপ্রাপ্ত ক্রেতাগণ হলেন মোছা: রিতা, সলেমান আলী, মো: রতন মিয়া, মোছা: মনোয়ারা বেগম, বুলু কুমার রায়, মো: মোজাদুল ইসলাম, রাহুল ননদী রাতুল, সাজ্জাদ হোসেন ও মজিদুল ইসলাম প্রমুখ। তারা প্রত্যেকে একটি করে ফ্রিজ কিনে উপহার হিসেবে পেয়েছেন আরেকটি করে নতুন ফ্রিজ।

টাঙ্গাইলে উপহারপ্রাপ্ত ক্রেতাদের মধ্যে রয়েছেন মো. জলিল, মো. শামীম, সিদ্দিক মন্ডল, হুমায়ন কবির ও মো.শাহজাহান খান। তারাও প্রত্যেকে ফ্রিজ কিনে আরেকটি করে নতুন ফ্রিজ উপহার পেয়েছেন। এছাড়া ওয়ালটনের উপহার পাওয়া সিলেটের সৌভাগ্যবান ক্রেতারা হলেন- মাহবুব আলম, মতিয়া বেগম, আজির আলী, অমিত, জাকির মিয়া এবং লক্ষীপুর সেন্ট্রাল জামে মসজিদ কতৃপক্ষ। এদের মধ্যে জাকির মিয়া টেলিভিশন কিনে আরেকটি টিভি উপহার পেয়েছেন।

জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান বলেন, ঈদে ক্রেতাদের হাতে উপহার দিতে পেরে ওয়ালটন পরিবার অত্যন্ত আনন্দিত। আমরা সাধারণ মানুষের মন খুশি করতে চাই। সাধারণ মানুষের চাহিদা অনুযায়ি পণ্য তৈরি করছে ওয়ালটন। দেশে তৈরি পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে গেছে। ওয়ালটনের পণ্য বিশ্বের ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। আমাদের প্রত্যাশা, আপনারা সবাই ওয়ালটনের সঙ্গে থাকবেন। আগামীতে ওয়ালটন আরও বড় বড় অফার বাজারে নিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com