1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Title :
Price Sensitive Information (Q1) of Anlima Yarn Dyeing Ltd. প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বারাকা পতেঙ্গা পাওয়ার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শার্প ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট পরীক্ষামূলক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার সংস্করণ যাত্রা শুরু কালিয়ায় ডিপটিউবওয়েল স্থাপনে অনিয়ম, ২৮টির হদিস নেই; নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি

  • আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৪.৩৩ পিএম
  • ৩৪৫ Time View

ঢাকা, ১৫ মার্চ ২০২৬: পবিত্র রমজান মাসে ‘ছোট্ট একটা কাজে হাজারো ইচ্ছেপূরণ’ ক্যাম্পেইনের আওতায় বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে শিশু রোগীদের জন্য একটি ছোট প্লে-জোন নির্মাণ করেছে রবি আজিয়াটা পিএলসি।

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হয়। এ কারণে তাদের জীবনের বড় একটি অংশ হাসপাতালকেন্দ্রিক হয়ে পড়ে। নিয়মিত চিকিৎসা ও হাসপাতালে যাতায়াতের কারণে অনেক সময় তাদের শৈশবের স্বাভাবিক আনন্দ সীমিত হয়ে যায়। সেই বাস্তবতা বিবেচনায় শিশুদের জন্য কিছু আনন্দঘন মুহূর্ত তৈরি করতেই এই প্লে-জোন স্থাপন করেছে রবি।

খেলনা, রঙিন পরিবেশ ও বিভিন্ন বিনোদনমূলক উপকরণে সাজানো এই প্লে-জোনে শিশুরা খেলা ও আনন্দের মধ্য দিয়ে কিছু সময় কাটানোর সুযোগ পাচ্ছে। উদ্বোধনের দিন রবির কয়েকজন কর্মী হাসপাতালে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের মাঝে ছোট উপহার বিতরণ করেন। এতে শিশুদের দিনটি আরও আনন্দময় হয়ে ওঠে।

এ ছাড়া রমজান মাসে ‘ছোট্ট একটা কাজে হাজারো ইচ্ছেপূরণ’ ক্যাম্পেইনের আওতায় আরও দুটি উদ্যোগ বাস্তবায়ন করেছে রবি। এর একটি হলো মৌলভীবাজারের মুরইছড়া এলাকার একটি চা-বাগান স্কুলকে সহায়তা দেওয়া। দীর্ঘদিন বন্ধ থাকা ‘মুরইছড়া চা বাগান শিশু শিক্ষা কেন্দ্র’ নামের ওই স্কুলটি একাই পুনরুজ্জীবিত করেন স্থানীয় বাসিন্দা সাগর তির্কী। তার উদ্যোগে আবারও শ্রেণিকক্ষে ফিরতে শুরু করে এলাকার শিশুরা। এই উদ্যোগকে আরও শক্তিশালী করতে রবি স্কুলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষাসামগ্রী, রবি ওয়াইফাই, একটি স্মার্ট টিভি এবং একটি পানির ফিল্টার দিয়েছে।

আরেকটি উদ্যোগ হিসেবে চাঁদপুরের মতলব উপজেলার নিন্দপুর জামেয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার শিশুদের ঈদের পোশাক ও বিভিন্ন উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদের মতো তারাও যাতে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।

‘ছোট্ট একটা কাজে হাজারো ইচ্ছেপূরণ’ ক্যাম্পেইনের মূল ধারণা হলো- ছোট উদ্যোগও অনেককে অনুপ্রাণিত করতে পারে এবং এমন ছোট ছোট কাজ থেকেই সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা তৈরি হতে পারে।

ক্যাম্পেইনটি সম্পর্কে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “প্রতি বছরের মতো রমজান উপলক্ষে এবারও প্রথমে আমরা এমন একটি বিজ্ঞাপন বানাতে চেয়েছিলাম, যা কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। কিন্তু পরে আমরা বিজ্ঞাপনের পরিবর্তে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে মানুষের জন্য, সমাজের জন্য অর্থবহ কী করা যায়, সেদিকেই মনোযোগ দিই। আমরা বিশ্বাস করি, আমাদের বদলে যাওয়া চিন্তাগুলোই বদলে দেবে দেশ ও আমাদের চারপাশ।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com