শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান তারেক রহমান-এর সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক ত্রিমোহনীতে ”সেলমন ওয়েসিস পার্ক”-এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনো মেগা ঈদ ফেস্ট-এ ঈদ আনন্দ হবে দ্বিগুণ সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘রমাদান ফুড প্যাক’ বিতরণ করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কমিউনিটি ব্যাংক ও সফটওয়্যার শপ লিমিটেডের কৌশলগত চুক্তি ‘ইজি ট্রেড’ প্ল্যাটফর্মে সমন্বিত ও নিরাপদ ট্রেড মডিউল বাস্তবায়ন বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’ হাদী হত্যা মামলার পুন:তদন্ত পূর্বক আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

রূপগঞ্জে বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২

শাকিল আহম্মেদ
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৪ Time View

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু`র নির্দেশনায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ`র নেতৃত্বে মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ টি পিস্তল, বিপুল পরিমান মাদকদ্রব্যসহ তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি আবু হানিফসহ তাঁর এক সহযোগীকে আটক করে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের  নেতাকর্মীরা। এসময় মাদকারবারিদের হামলায় একাধিক নেতাকর্মী আহত হন  হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা  উদ্ধারকৃত মাদক,অস্ত্রসহ আটক মাদককারবারি আবু হানিফ ও তাঁর সহযোগী`কে পুলিশের কাছে হস্তান্তর করে।

গত বুধবার রাত ১২ টারদিকে উপজেলার ঠাকুরবাড়ীর টেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ-সময় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন-২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু`র নির্দেশনায় আমাদের এলাকা মাদক মুক্ত করার লক্ষ্যে স্থানীয় মুসল্লীদের সাথে মাদক বিরোধী  মতবিনিময় সভা ও মাদক কারবারি বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। তাঁরই জের ধরে এর আগে আমাকে হত্যার উদ্দেশ্যে মাদক মাদক কারবারীরা আমার বাড়িতে গুলি বর্ষণ করেছিল।কিন্তু তারপর আমরা মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপোষ করিনি বরং এলাকাবাসী একত্রিত হয়ে মাদকমুক্ত করার লক্ষ্যে দিপু ভুঁয়ার নির্দেশনা কাজ করে যাচ্ছি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। এর ধারাবাহিকতায় বুধবার রাত ১২  টারদিকে রূপগঞ্জের ঠাকুরবাড়ীর টেক এলাকায় মাদক কারবারিরা প্রাইভেটকার যোগে মাদক বহন করে নিয়ে যাবার সময় স্থানীয়  যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা তাদের ধাওয়া করে ১ টি পিস্তল, বিপুল পরিমান ফেন্সিডিল, ইয়াবা, গাজা ও হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি আবু হানিফ ও তাঁর  সহযোগীকে আটক করে।  এসময় মাদক কারবারিরা বাঁচতে  ও এলাকায় আতঙ্ক তৈরী করতে বেশ কয়েকরাউন্ড গুলি বর্ষন করে এবং নেতাকর্মীদের উপর হামলা চালায়।হামলায় একাধিক নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জব্দ করা হয় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার।পুলিশের  এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS