1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
Title :
ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত শ্যালক হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ১, মূল হোতা এখনো পলাতক ওয়ালটন স্মার্ট ফ্রিজ ডিপিডিএলের ঈদ পরবর্তী রাউন্ডে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম

  • আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১.৫৭ এএম
  • ১৩২ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে ফ্যামেলী কার্ড বিতরণ উদ্বোধন করলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। কার্ড প্রদান উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি প্রথম ধাপে পূরণ করা হলো। পর্যায়ক্রমে কৃষি কার্ডসহ অন্যান্য প্রতিশ্রুতি পূরণ করে দেশের মানুষের সেবা  নিশ্চিত করা হবে। মঙ্গলবার সকালে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তুলাকান্দি গ্রামের ১০১০ জন দরিদ্র পরিবারকে ফ্যামেলী কার্ড বিতরণ করার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায়  প্রতিমন্ত্রী শরীফুল আলম এসব কথা বলেন।

এর আগে সকাল ১১ টায় ঢাকা থেকে বিএনপির চেয়ারম্যান ও  প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের ১৪ টি উপজেলায় পাইলট প্রজেক্ট হিসেবে ৩৭ হাজার ৫৬৭ জনকে ফ্যামেলী কার্ড বিতরণ  অনুষ্ঠান উদ্বোধন করেন। সারাদেশে ১৪ টি উপজেলার পাইলট প্রজেক্টে ভৈরব উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ড অন্তভূক্ত ছিল।

কার্ড প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা হলো কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ  আসলাম মোল্লা, পুলিশ সুপার ডঃ এস এম ফরহাদ হোসেন, কিশোরগঞ্জ জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ কামরুজ্জামান, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, শিমুলকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আল-আমিন প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম তার বক্তৃতায় আরও বলেন, আমাদের দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যই কৃষি ঋন সুদসহ ১০ হাজার টাকা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছেন। ভৈরবে পাইলট প্রজেক্টে প্রথমবার আজ ফ্যামেলী কার্ড বিতরণ করা ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে বলে জানান তিনি।  সরকার গঠনের ২১ দিনের মাথায় প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী।  তিনি বলেন, আগামী মাস থেকে সরকার কৃষি কার্ড বিতরণ ও খালকাটা কর্মসূচী শুরু হবে।

পরে মন্ত্রী ১০১০ জনের মধ্য  ৫ জন দরিদ্র পরিবারের হাতে ফ্যামেলী কার্ড প্রদান করে  অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com