1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা

  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১২.৪০ পিএম
  • ১৯৫ Time View

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি (গোপালগঞ্জ): গোপালগঞ্জ জেলায় তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। গত দুই দিন ধরে জেলার অধিকাংশ তেলের পাম্পে তেল সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ মানুষ।

জানা গেছে, তেল না থাকায় অনেক পাম্প বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে জরুরি সেবা খাতেও এর প্রভাব পড়েছে। জেলার বিভিন্ন অ্যাম্বুলেন্স তেল না পাওয়ায় রোগী পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে।

এদিকে জ্বালানি সংকটের কারণে সড়কে দূরপাল্লার যানবাহনের চলাচলও অনেকটা কমে গেছে। পরিবহন চালকরা পাম্পে পাম্পে ঘুরেও পর্যাপ্ত তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

তবে জেলার দু-একটি পাম্পে সীমিত পরিমাণে তেল পাওয়া যাচ্ছে। সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের তেল নিতে দেখা গেছে।

এ পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করা হচ্ছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতির উন্নতি হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com