1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত একটি ক্যানভাস, একাধিক অনুভূতি: আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রশংসিত ‘অন্তর বৃষ্টি’ সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় প্রতিহত দুই ঘণ্টায় লেনদেন ৬৮৬ কোটি টাকা

কুড়িগ্রাম সদরে বিজিবির অভিযানে ১৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৪.১৬ পিএম
  • ১৫৪ Time View

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় (প্যান্ট পিস) জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব কাপড়ের আনুমানিক্য মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা যাত্রাপুরের মাঝিপাড়া ঘাট এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় টহলদল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে রাখা ১ হাজারটি ভারতীয় প্যান্ট পিস জব্দ করে যাত্রাপুর বিওপির সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য পনের লাখ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com