1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

  • আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১২.৪৭ পিএম
  • ২০৩ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: ​কুমিল্লার ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়নের জামতলী ও উত্তর চান্দলা এলাকায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১০০০ ফুট সরবরাহ পাইপ এবং ২টি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়।

শুক্রবার (৬ মার্চ) উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী ও উত্তর চান্দলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

​অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তারেক রহমান।

​অভিযান সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র দীর্ঘ দিন ধরে জামতলী ও উত্তর চান্দলা এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে আবাদি জমি থেকে বালু ও মাটি উত্তোলন করে আসছিল। এতে পার্শ্ববর্তী কৃষি জমি ও বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলার মাধবপুর ইউনিয়নের জামতলী ও উত্তর চান্দলা এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত প্রায় ১০০০ ফুট সরবরাহ পাইপ এবং ২টি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান জানান, ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। জনস্বার্থে এবং কৃষকের জমি রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

​অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে স্থানীয় সাধারণ কৃষক ও সচেতন মহলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com