1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

ভৈরবে ১২ কেজি গাঁজাসহ তিন নারী আটক 

  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪.০৭ পিএম
  • ২৫৯ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ১২ কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ ৩ জন নারী মাদক পাচারকারী আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সদস্যরা।

সোমবার (২ মার্চ) বিকাল ৪ টায় ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর।

আটককৃত মাদককারবারিরা হলো, ভৈরব পৌর শহরে পঞ্চবটি বউ বাজার এলাকার মৃত লাল মিয়ার স্ত্রী সালমা বেগম (২৪), জেলার কুলিয়ারচর থানার বড় ছয়সুতি এলাকার মৃত লিয়াকত মিয়ার স্ত্রী রোকসানা বেগম (৪৫) ও নরসিংদী জেলার বেলাব থানার চর আমলাব গ্রামের কাশেম মিয়ার স্ত্রী সালমা বেগম (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ মার্চ বিকাল ৪টায় ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে পশ্চিম পাশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় আশুগঞ্জ থেকে ভৈরবে আসা একটি ভাড়াকৃত সিএনজি আটক করে তল্লাশি করা হয়।

আটককৃতরা আশুগঞ্জ থেকে ভৈরবে আসছিল। সালমা বেগমের সাথে ভ্যানিটি ব্যাগ ও ব্লাউজের নিচে লুকানো অবস্থায় গাঁজা পাওয়া যায় এ ছাড়াও সালমা ও রোকসানার পেটে ও পিঠে স্কচটেপ দ্বারা প্যাঁচানো ও বাঁধা অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়েছে।

 এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, আটককৃত নারীরা সঙ্গবদ্ধ মাদক পাচার চক্র। তারা নিয়মিত বিভিন্ন মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকা থেকে সংগ্রহ করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। মাদক পাচারকারীরা নিয়মিত ভৈরবকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে। পুরুষের পাশাপাশি নারী মাদককারবারি ও পাচারকারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আটককৃতদের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com