1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

ফরিদপুরে কাপড় শুকানোর দড়ি নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে হত্যা

  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.২০ পিএম
  • ১৮৫ Time View

বিপ্লব কুমার দাস, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরে কাপড় শুকানোর দড়ি টানানোকে কেন্দ্র করে দুই পরিবারের বিরোধ ভয়াবহ রূপ নিয়েছে। সংঘর্ষে জুয়েল আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সোহেল আহমেদ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মোল্লা বাড়ি সড়কে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙারি ব্যবসায়ী মো. সরফরাজের পরিবারের সঙ্গে জুয়েলদের দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার সকালে বাড়ির প্রবেশমুখে কাপড় শুকানোর দড়ি টানানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, সরফরাজের পরিবারের কয়েকজন সদস্য লাঠি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে জুয়েল ও তার ভাই সোহেলের ওপর হামলা চালায়। এতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ফরিদপুর কোতয়ালী থানা-এর উপপরিদর্শক মো. আসাদ জানান, অভিযুক্ত সরফরাজ ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com