বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কটিয়াদী মডেল থানার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য (এস‌আই) মোঃ বাছেদ মিয়াকে র‍্যাংক ব্যাজ পরিধান পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানে কঠোর হুঁশিয়ারি ময়মনসিংহে অদম্য নারী পুরস্কার-২০২৫ অনুষ্ঠিত গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ কল্যাণ অনুষ্ঠিত ১৭ বছরেও জোড়া লাগেনি স্বপ্ন: মৃত্যুফাঁদে ডুবুরীরখাল সেতু, ঝুঁকিতে হাজারো প্রাণ পোশাক খাতে বকেয়া নগদ সহায়তায় ২,৫০০ কোটি টাকা বরাদ্দ নতুন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন দিল বিএসইসি তিন মাসে খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংক ২০২৬-২৭ বাজেটে ব্যবসায়ীদের প্রস্তাব চাইল জাতীয় রাজস্ব বোর্ড এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক এআইভিত্তিক ভবিষ্যৎ গড়ার বার্তা

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন
  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া সভাপতিত্বে জানুয়ারি/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ২.০০টায় অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় ময়মনসিংহ রেঞ্জের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, রেঞ্জের মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ রেঞ্জের গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা হয়।

উক্ত সভায় জানুয়ারি/২০২৬ মাসের সার্বিক কর্ম মূল্যায়ন ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

শ্রেষ্ঠ জেলা-ময়মনসিংহ শ্রেষ্ঠ পুলিশ সুপার-মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ।

অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন রেঞ্জ ডিআইজি ।

মাসিক অপরাধ সভায় ময়মনসিংহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, ময়মনসিংহ রেঞ্জাধীন জেলাসমূহের পুলিশ সুপারবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS