1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Title :
ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন

সুনামগঞ্জে পর্যটকদের নতুন আকর্ষণ ‘বাচ্চু নগর’: পাহাড় আর ফুলের মিতালীতে মুগ্ধ দর্শনার্থী

  • আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৩২ পিএম
  • ৪০১ Time View

​রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ​সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের মুকুটে যুক্ত হয়েছে আরও একটি নতুন পালক। সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে উঁচু পাহাড়ের ওপর গড়ে তোলা হয়েছে নজরকাড়া এক উদ্যান, যা স্থানীয়দের কাছে এখন ‘বাচ্চু নগর’ নামে পরিচিত।

অপূর্ব কারুকার্য আর বাহারি ফুলের এই বাগানটি এখন জেলার অন্যতম ভ্রমণ ও পর্যটক প্রিয় স্থানে পরিণত হয়েছে।

​আকাশ ছোঁয়া অনুভূতির এক অপূর্ব কেন্দ্র ​বাচ্চু নগর মূলত একটি উঁচু পাহাড়ি টিলার ওপর অবস্থিত।

বাগানটির বিন্যাস এমনভাবে করা হয়েছে যে, টিলার উপরে উঠলে পর্যটকদের মনে আকাশ ছোঁয়ার এক অনন্য অনুভূতি তৈরি হয়।

পাহাড়ের সবুজ আর বাগানের রঙ-বেরঙের ফুলের সমাহার এলাকাটিকে এক মায়াবী রূপ দিয়েছে।

প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ প্রকৃতির সান্নিধ্য পেতে এখানে ভিড় জমাচ্ছেন।

​যাতায়াত ব্যবস্থা
​সুনামগঞ্জ শহর থেকে অত্যন্ত সহজভাবে দুই পথে বাচ্চু নগরে যাতায়াত করা যায়:
​চাঁদনীঘাট রুট: শহরের চাঁদনীঘাট থেকে খেয়া পার হয়ে ইব্রাহিমপুর আনন্দ বাজারে পৌঁছাতে হয়। সেখান থেকে টমটম বা মোটরসাইকেল যোগে সরাসরি বাচ্চু নগর যাওয়া যায়।
​ধারারগাঁও রুট: শহরের ট্রাফিক পয়েন্ট থেকে ধারারগাঁও খেয়াঘাট পার হয়ে হালুয়ারঘাট বাজারে যেতে হয়। সেখান থেকে সিএনজি অটোরিকশা, টমটম কিংবা মোটরসাইকেলে করে অনায়াসেই পৌঁছানো যায় এই পর্যটন কেন্দ্রে।

​প্রবেশ মূল্য ও সুবিধা
​পরিবার-পরিজন নিয়ে ঘুরে দেখার জন্য কর্তৃপক্ষ সুব্যবস্থা রেখেছে। পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য জনপ্রতি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৪০ টাকা। সাশ্রয়ী মূল্যে এমন মনোরম পরিবেশ পাওয়ায় পর্যটকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

​স্থানীয়রা মনে করছেন, সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাচ্চু নগর সুনামগঞ্জের পর্যটন শিল্পে এক নতুন বিপ্লব ঘটাতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com