1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসচাপায় পথচারী নিহত

  • আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.০১ পিএম
  • ২০৫ Time View

মো: অপি মুন্সী, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর এলাকায় যাত্রীবাহি বাস চাপায় মো.হাবিব মোল্লা(৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে দূর্ঘটনাটি ঘটে। নিহত হাবিব মোল্লা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের মেছের মোল্লার ছেলে।

জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে পাঁচ্চর গোলচত্বর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন হাবিব মোল্লা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী দোলা পরিবহন ও একটি এ্যাম্বুলেন্সের মাঝে পড়ে যান। এসময় বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, রাস্তার এপার থেকে অপর পারে যাচ্ছিলেন তিনি। হঠাৎ গাড়ি চলে আসায় তিনি সরতে পারেননি। যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে আশেপাশের লোকজন গিয়ে সড়ক থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তি বাসের চাপায় মারা গেছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com