1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রবাসীদের পক্ষ থেকে রমজানুল মোবারকের শুভেচ্ছা ও দোয়া কামনা

  • আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.২০ পিএম
  • ২৪২ Time View

মো: সেলিম রানা, আন্তর্জাতিক (সৌদি আরব) রিপোর্টার: পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে দেশ ও প্রবাসে বসবাসরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মানবজাতির জন্য আল্লাহর বিশেষ নিয়ামত হিসেবে আগমন করে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাস কেবল রোজা পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, গুনাহ থেকে বিরত থাকা এবং মানবতার সেবায় আত্মনিয়োগের মাস। এই মাসে ইবাদত-বন্দেগি বৃদ্ধি, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মুসলমানের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তারা আরও জানান, প্রবাস জীবনে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ অত্যন্ত প্রয়োজনীয়। মুসলমান মুসলমানের ভাই—এই চেতনা ধারণ করে প্রবাসে একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়েই কাজ করে যাচ্ছে সংগঠনটি। বর্তমানে সংগঠনের সদস্যরা সৌদি আরবের পবিত্র নগরী মক্কা-এ আবাসিক হোটেল খাতে কর্মরত থেকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা পবিত্র রমজান মাসে প্রবাসী ভাইদের সঙ্গে সম্মিলিতভাবে রোজা পালন ও ইফতার করার মাধ্যমে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতে চান। একই সঙ্গে দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন এবং মানবতার কল্যাণে কাজ করে যেতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রমজান মাস ইহকাল ও পরকালের কল্যাণ অর্জনের শ্রেষ্ঠ সময়। এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদত, ধৈর্য, সংযম ও আত্মসংশোধনের মাধ্যমে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে সকল মুসলমানের প্রতি।

শেষে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়—তিনি যেন মুসলিম উম্মাহর সকল গুনাহ ক্ষমা করেন, রোজা ও ইবাদত কবুল করেন এবং সবাইকে শান্তি, কল্যাণ ও জান্নাতের পথপ্রাপ্তি দান করেন। আমিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com