রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত কিশোরগঞ্জ-৬ আসনে শরীফুল আলম বিজয় হওয়ায় ভৈরবে মিষ্টি বিতরণ  হবিগঞ্জে সরিষা ক্ষেতে শিশুর মরদেহ রাজনৈতিক সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত, দাঁড়িপাল্লা বিজয়ের পরেও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মিষ্টিমুখ কবিতার কাব্যতায় ১৪-ই ফেব্রুয়ারী-“Happy Valentine’s Day” 🌹আজ পহেলা ফাঁল্গুন🌹 ভোলায় ২৯ জনের মধ্যে ২০ জন প্রার্থীই জামানত হারালেন সাতক্ষীরায় বিএনপির ভরাডুবি: জেলা নেতৃত্বের পদত্যাগ ও বহিষ্কারের দাবি তৃণমূলের, Facebook-এ ঝড় গাইবান্ধা-৪ আসনের ছয় কেন্দ্রে ভোট বাতিল ও ফল স্থগিতের দাবিতে সংবাদ সম্মেলন দায়িত্বশীল বিরোধীদল হিসেবে কাজের ঘোষণা জামায়াত আমিরের

ভোলায় ২৯ জনের মধ্যে ২০ জন প্রার্থীই জামানত হারালেন

সাব্বির আলম বাবু
  • আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ Time View

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি: সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ২৯ প্রার্থীর মধ্যে ২০ জনই জামানত হারিয়েছেন। মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় বিধি অনুযায়ী তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে বেসরকারি ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান। নির্বাচনী বিধি অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। যে সকল প্রার্থীগণ জামানত হারালেন তারা হলেন-
ভোলা-১ (সদর) :
ভোলা-১ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ১৩ হাজার ১৮১। বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ১ লাখ ৫ হাজার ৫৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৩৩৭ ভোট এবং ২৫০৯১ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান। এ আসনে ৫জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আশ্রাফ আলী (৩০৩), গণঅধিকার পরিষদের মো. আইনুর রহমান জুয়েল মিয়া (১,১০৩), জাতীয় পার্টির মো. আকবর হোসাইন (৫৯৯), এনপিপির মো. মিজানুর রহমান (২১৭), স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম (১৩৪)।

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) : এ আসনে মোট প্রদত্ত ভোট ২ লাখ ২১ হাজার ৬২২। বিএনপির হাফিজ ইব্রাহিম ১ লাখ ১৯ হাজার ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মুফতি ফজলুল করিম পেয়েছেন ৯৩ হাজার ৭০৩ ভোট। জামানত হারিয়েছেন জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম (৪৫০), স্বতন্ত্র তাছলিমা বেগম (২৯১), স্বতন্ত্র মহিব্যুল্লাহ খোকন (৫৪৬), এলডিপির মোকফার উদ্দিন চৌধুরী (৩৮১), আমজনতার দলের আলাউদ্দিন (৩৭০) ও মো. জাকির হোসেন খন্দকার (৫৯৬)।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) : ভোলা-৩ আসনে মোট প্রদত্ত ভোট ২ লাখ ১৭ হাজার ৯০১। বিএনপির মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের মুহা. নিজাম হক পেয়েছেন ৫৭ হাজার ৩৫১ ভোট। এ আসনে চারজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন-গণঅধিকার পরিষদের আবু তৈয়ব (২৬০), জাতীয় পার্টির কামাল উদ্দিন (৭৮৯), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মোসলেহ উদ্দিন (৭,২৫৫) এবং স্বতন্ত্র প্রার্থী মো. রহমত উল্লাহ (৫০৮)।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) : ভোলা-৪ আসনে মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৩ হাজার ৬০৯। বিএনপির মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোস্তফা কামাল পেয়েছেন ৮১ হাজার ৪৩৭ ভোট।

এ আসনে পাঁচজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁরা হলেন-এনডিএমের আবুল কালাম (২০৮), স্বতন্ত্র মুহাম্মদ রফিকুল ইসলাম (২৩৫), আমজনতার দলের মো. জালাল উদ্দীন রুমি (১৭৬), জাতীয় পার্টির মো. মিজানুর রহমান (৫৪৩) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল মোকাররম মো. কামাল উদ্দিন (২৪,৯৩৫)।

চারটি আসন মিলিয়ে মোট ২৯ প্রার্থীর মধ্যে ২০ জন প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংশ্লিষ্ট প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফলাফলপত্র বিতরণের প্রক্রিয়া শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS