1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মক্কায় প্রবাসীদের পাশে মানবিক সহায়তায় মারুফ ও মাহমুদ — কাজের সুযোগ পেয়ে কৃতজ্ঞ প্রবাসীরা

  • আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.২৫ এএম
  • ২৬৩ Time View

মো: সেলিম রানা, আন্তর্জাতিক (সৌদি আরব) রিপোর্টার: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা-তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন মারুফ ভাই ও মাহমুদ ভাই। সাদিয়ানা কোম্পানির দায়িত্বশীল এই দুই প্রবাসী বাঙালি দীর্ঘদিন ধরে বিপদগ্রস্ত ও কর্মহীন বাংলাদেশিদের সহযোগিতা করে আসছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রবাসীদের অভিযোগ ও অভিজ্ঞতা থেকে জানা যায়, সৌদি আরবে অনেক বাংলাদেশি নানা কারণে কর্মসংস্থান সংকট, ইকামার মেয়াদোত্তীর্ণ হওয়া কিংবা অনিশ্চিত অবস্থার মুখোমুখি হন। এমন পরিস্থিতিতে মারুফ ও মাহমুদ নামের এই দুই মানবিক ব্যক্তি তাদের সহযোগিতা, পরামর্শ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে বহু প্রবাসীর জীবনে নতুন আশার সঞ্চার করেছেন।

ভুক্তভোগী কয়েকজন প্রবাসী জানান, তারা সাদিয়ানা কোম্পানির মাধ্যমে কাফেলা হয়ে কাজের সুযোগ পেয়েছেন এবং বর্তমানে মক্কা শহরের আবাসিক হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। কোম্পানির পক্ষ থেকে থাকা-খাওয়া এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে বলেও তারা জানিয়েছেন। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা যাচ্ছে।

প্রবাসীদের একাংশের ভাষ্যমতে, যেসব বাংলাদেশি ইকামা সমস্যায় আছেন অথবা কাজের অভাবে বিপাকে পড়েছেন, তাদের জন্য এই দুই মানবিক ব্যক্তি গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছেন। প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার মাধ্যমে তারা প্রবাসীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ভূমিকা রাখছেন।

এ বিষয়ে সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটনের পক্ষ থেকে মারুফ ও মাহমুদ ভাইয়ের মানবিক উদ্যোগের প্রশংসা জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসীদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ, যা প্রবাসী সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।

মানবিক সহায়তা ও কর্মসংস্থানের মাধ্যমে প্রবাসীদের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে— এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com