1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, ৩টি আসনে বিএনপি’র জয়

  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.৫৭ পিএম
  • ২৪২ Time View

মো: রেজাউল করিম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে সাতটা হতে সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়ভাবে বেশি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, তিনটি আসন ঠাকুরগাঁও-১, ঠাকুরগাঁও-২ ও ঠাকুরগাঁও-৩ এ দিনভর সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি এবং নির্বাচনী কর্মকর্তাদের তদারকিতে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বেসরকারি ও প্রাথমিক ফলাফলের ভিত্তিতে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঠাকুরগাঁও-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আবদুস সালাম ও ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ ছিল মোটামুটি শান্তিপূর্ণ। কয়েকটি কেন্দ্রে ধীরগতির অভিযোগ থাকলেও তা দ্রুত সমাধান করা হয়েছে।

সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা উন্নয়ন, কর্মসংস্থান ও স্থানীয় সমস্যা সমাধানের প্রত্যাশায় ভোট দিয়েছেন। বিশেষ করে গ্রামীণ অবকাঠামো, কৃষি সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল ভোটারদের আলোচনার প্রধান বিষয়। সব মিলিয়ে নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল সন্তোষজনক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com