শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সিলেটে ভোট পড়েছে ৪৮.১৫ শতাংশ, বিজয়ী হলেন যারা বঙ্গদেশে ভালোবাসা দিবসের আমদানী তথ্য এবং একটি চাপা পড়া ইতিহাস – ইমতিয়াজ আহমেদ হবিগঞ্জে বিএনপির ইতিহাস ৪টি আসনেই নিরঙ্কুশ বিজয় আগামীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-কে বিজয়ী শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা জেমস আব্দুর রহিম রানা চট্টগ্রামের ১৬টি আসনে বেসরকারিভাবে বিএনপি বিজয়ী হয়েছে ১৪ টি আসনে আর জামাত বিজয়ী হয়েছে ২ টি আসনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি, জামায়াত-২, সতন্ত্র-১ দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তারেক রহমান: নিরঙ্কুশ জয়ের পথে বিএনপি! ‎ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবুর বড় জয় দুই শতাধিক আসনে বিএনপি, অর্ধশতাধিক আসনে জামায়াত এগিয়ে ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

‎ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবুর বড় জয়

আবিদ হাসান
  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ Time View

আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বাবু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসলামপুর উপজেলার ৯২টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা। ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ বাবু মোট ৯৫,৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হন।

‎তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ছামিউল হক ফারুকী পান ৬১,৬৫৫ ভোট। এছাড়া হাতপাখা প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ সিরাজী পেয়েছেন ১,৬৯৮ ভোট এবং ঘোড়া প্রতীকের প্রার্থী অর্ণব ওয়ারেস খান পেয়েছেন ১৬৯ ভোট।

‎উপজেলার মোট ২,৮২,১০৩ জন ভোটারের মধ্যে ১,৬১,৩৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ছিল ৫৭.৫৯ শতাংশ। সারাদিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটগ্রহণকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS