1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
Title :
বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ভালো কাজের স্বীকৃতি পেলেন আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য লক্ষণাবন্দে বিএনপির নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে, চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমনের সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের ডিএসইর পরিচালনা পর্ষদে ফিরছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি

দুই শতাধিক আসনে বিএনপি, অর্ধশতাধিক আসনে জামায়াত এগিয়ে

  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৩০ এএম
  • ৪১৭ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ইতোমধ্যে ফলাফল আসতে শুরু করেছে।

এর মধ্যে বিএনপি দুই শতাধিক ও জামায়াত অর্ধশতাধিক আসনের এগিয়ে আছে।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশজুড়ে একযোগে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। কড়া নিরাপত্তায় ২৯৯টি সংসদীয় আসনে সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়।

সর্বমোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিলেও এবারের নির্বাচনি মাঠের প্রধান দুই শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামী। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখের বেশি এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩১ জন। এর মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি এবং ২২৭ আসনে লড়ছে জামায়াতে ইসলামী।

ইসির তথ্যমতে, ৯ লাখের বেশি নিরাপত্তা সদস্য এবং আট লাখ নির্বাচনি কর্মকর্তা এবারের বিশাল কর্মযজ্ঞ পরিচালনায় অংশ নেন। এ ছাড়া ৩৫ হাজার দেশীয় ও সাড়ে ৩০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com