1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান

  • আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.২০ এএম
  • ২২০ Time View

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ১৪ হাজার ৭২৪ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫০৭ ভোট। আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ২৯ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ।

এছাড়া বগুড়ার অন্য ৬টি আসনেও বিজয়ী হয়েছে বিএনপি। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির মীর শাহে আলম ধানের শীষ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ১৩৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা শাহাদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৪৩৩ ভোট। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাচিয়া) আসনে বিএনপির আব্দুল মোহিত তালুকদার ধানের শীষ পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ২১৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের নুর মোহাম্মদ দাঁড়িপাল্লা পেয়েছেন ১ লাখ ৯ হাজার ১৩৭ ভোট। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির মোশারফ হোসেন ধানের শীষ পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৬৯৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের ড. মোস্তফা ফয়সাল দাঁড়িপাল্লা পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৯১ ভোট। বগুড়া-৫(শেরপুর-ধুনট) আসনে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ পেয়েছেন ২ লাখ ১৫ হাজার ৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের দবিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৫৯ ভোট।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির মোরশেদ মিল্টন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৬২ হাজার ৫০১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের গোলাম রব্বানী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ১৮৪ ভোট। বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির কাজী রফিকুল ইসলাম জয়ের পথে এগিয়ে আছেন। বেসরকারিভাবে জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক বিএনপি প্রার্থীদের বিজয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com