1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

গণতন্ত্রের যাত্রা আজ নতুন করে শুরু হলো: ফখরুল

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.৩৪ এএম
  • ১৭৬ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা সকলের অংশগ্রহণে সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। এ নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে।

তিনি বলেন, ‘এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশে আজকে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো।

আজ সকাল সাড়ে ৭টার পর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেয়া শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগম, দুই মেয়ে শামারুহ মির্জা ও মির্জা সাফারুহ, ছোট ভাই জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘১৫ বছর পর ফ্যাসিস্ট শাসনের অবসানের পরে আল্লাহর রহমতে এই দেশে জাতীয় সংসদ নির্বাচন পেয়েছি। একটা শুভদিন আসছে। এই নির্বাচন জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ ও রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশে আজকে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো। আমরা আশা করি, এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোয় বাংলাদেশের মানুষের জীবন, রাজনীতি ও অর্থনীতিকে অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আজ অত্যন্ত আনন্দিত। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক ত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটির সূচনা হয়েছে। এই দিনটির জন্য দেশের মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।’ তিনি বলেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পর তাঁদের ছেড়ে চলে গেছেন। লাখ লাখ মানুষ পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়েছেন, গুম হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। চব্বিশের জুলাইয়ে প্রায় দুই হাজার ছাত্র-জনতা-কৃষক-শ্রমিক প্রাণ হারিয়েছেন। এই আত্মত্যাগের পরে আজকের এই নির্বাচন। তিনি আশা করছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে।

এদিকে সকাল সাড়ে সাতটায় সারাদেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়। শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ভোটের এই উৎসবে সামিল হতে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা। অনেকেই ফজর পড়ে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়ান।
অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে।

এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিএনপি ও জামায়াত। এবার ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com