1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে শামা ওবায়েদ’র সংবাদ সম্মেলন

  • আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.০৭ পিএম
  • ২৯৭ Time View

বিপ্লব কুমার দাস, ফরিদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফ্রেরুয়ারী, রাত পোহালে নির্বাচন। আজ বুধবার বিকালে নিজ বাসভবন লস্কাদিয়ায় জরুরী সংবাদ সম্মেলন করেন ফরিদপুর -২ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু)।

সংবাদ সম্মেলনে শামা ওবায়েদ অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী আকরাম আলীর পক্ষে রাতের আধারে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে এবং প্রশাসনের কাছে আমার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। যে অভিযোগের কোন প্রমান নাই। প্রশাসন তদন্ত করে তার কোন ভিত্তি পায় না।

প্রশাসনের বিরুদ্ধে কোন অভিযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, প্রশাসনের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই, ভোটের মাঠেও লেবেল প্লেয়িং ফিল্ড বিরাজমান। তবে আজ রাতেও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে টাকা ছড়াছড়ির আশংকা করছি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

কোন এলাকায় টাকার ছড়াছড়ি হচ্ছে এমন প্রশ্নের জবাবে বলেন, তিনি জানান সালথা এলাকার বিভিন্ন জায়গায় গতকাল রাতে এধরণের কর্মকাণ্ড চালিয়েছে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com