1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

সাঘাটায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ ৫ প্রচারকর্মী আটক, জরিমানা করে ছেড়ে দেওয়ায় থানার সামনে বিক্ষোভ

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.৩৯ পিএম
  • ২৬৭ Time View

মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের পাঁচজন নির্বাচনী প্রচারকর্মীকে আটকের পর মোবাইল কোর্টে জরিমানা করে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাদের গ্রেফতারের প্রতিবাদে স্থানীয় লোকজন সাঘাটা থানার সামনে বিক্ষোভ করেছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ ফেব্রুয়ারি সোমবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ফুলছড়ি উপজেলার বাসিন্দা ওয়াহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, পাভেল, রাসেল ও মমিন নামের পাঁচ ব্যক্তি সিএনজিযোগে ডাকবাংলা এলাকায় পৌঁছালে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি করলে ভেতরে দুটি পেট্রোল বোমা সদৃশ্য বোতল দেখতে পাওয়া যায়। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যায়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচজনের মধ্যে চারজনকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম মুঠোফোনে বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, এসব বস্তু নির্বাচনে ব্যবহারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে তার সন্দেহ। তিনি জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com