1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান

জামালপুর-৩ আসনে জামায়াতের গণমিছিলে হাজার হাজার মানুষের ঢল

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.১১ পিএম
  • ১৯৬ Time View

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মেলান্দহ উপজেলায় এ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে মেলান্দহ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইদ্রিস আলীর সভাপতিত্বে নায়েবে আমির শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জামালপুর-৩ মেলান্দহ মাদারগঞ্জ আসনে মুজিবুর রহমান আজাদী, উপজেলা সেক্রেটারি কাজী মোহাম্মদ আলী ফরাজী, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি জিয়াউল কবীর জিন্নাহ, জেলা শাখার সাবেক সেক্রেটারি হারুনুর রশীদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে রাজনীতি করে। আসন্ন ১২ তারিখের নির্বাচন ফ্যাসিবাদমুক্ত ও আধিপত্যবিরোধী বাংলাদেশ গড়ার নির্বাচন। তারা দাবি করেন, দাড়িপাল্লা প্রতীক সারাদেশে বিজয়ী হবে এবং এ বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।

নেতারা আরও বলেন, দীর্ঘদিন ধরে মানুষ পরাধীনতায় আবদ্ধ ছিল। এখন সময় এসেছে সেই শৃঙ্খল ভেঙে স্বাধীনভাবে অধিকার প্রতিষ্ঠার। এজন্য ১২ তারিখে সকলকে মেধা ও বিবেক দিয়ে ভোট প্রয়োগ করার আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। গণমিছিলে জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com