1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Title :
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক ও পুঁজিবাজার নিরাপত্তা দেয়ার স্থান হালিশহর থানার দেয়াল ও মহেশ খালের গার্ড ওয়াল আজ মৃত্যুকূপ কুমিল্লা বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গাজীপুর থেকে গ্রেপ্তার বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন- এমপি মনজুরুল ইসলাম চামড়া খাত হতে পারে ১২ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্প ​”যে জিয়া মিশে আছে জনতার স্পন্দনে, মৃত্যুর সাধ্য নেই তারে বাঁধে মরণের বন্ধনে,” মোঃ বাশার আজাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাজাই মং মারমা ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য আজ শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী বিশ্বকাপের ২৬ সদস্যের দল প্রকাশ করল আর্জেন্টিনা

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.১৫ পিএম
  • ১৪৫ Time View

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে যেকোনো ধরনের নাশকতা ও নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহত করতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। (৯ জানুয়ারি) সোমবার সকাল ১১ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক প্রশাসকের কার্যালয়ের সামনে পাশে কোর্ট এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবির সদস্যরা অংশগ্রহণ করেন। মহড়ার অংশ হিসেবে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি, চেকপোস্ট স্থাপন, নাশকতা প্রতিরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দ্রুত অভিযানের মহড়া প্রদর্শন করা হয়। এসময় নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অপতৎপরতা কঠোর হাতে দমন করা হবে—এমন বার্তা দেওয়া হয়। কর্মকর্তারা জানান, নির্বাচনের আগে ও পরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে এই মহড়া পরিচালনা করা হয়েছে। স্থানীয়রা জানান, যৌথ বাহিনীর এমন তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি আরও জোরদার হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com