1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ক্রিস্টাল ইন্সুরেন্স কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা কুমিল্লায় জুন মাসে ১০ খুন, অপমৃত্যুর মামলা ৫৫ টি, ধর্ষণের ২১ অভিযোগ সাংবাদিক নিবন্ধন: সময়ের দাবি জুন মাসে ৫৩২ সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত আহত ১৩২৩ : যাত্রী কল্যাণ সমিতি রূপালী ব্যাংকের ৬৮০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যুতে অনুমোদন বিএসইসির টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত সীমান্তবাসীর পাশে ৬ বিজিবি, ৬০ পরিবার পেল ত্রাণ সহায়তা কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

আড়াই হাজারে ১২ দলীয় জোট সমর্থিত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা

  • আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.২৪ পিএম
  • ১৯৩ Time View

মোঃ আবুল কালাম আজাদ, ‎বিশেষ প্রতিনিধি: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ-২  (আড়াই হাজার) আসনে ১২ দলীয় জোট সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদ এর বিশাল নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎আড়াই হাজার উপজেলা স্টুডিয়াম মাঠ প্রাঙ্গণে ১২ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এ জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
‎জনসভা শুরুর অনেক আগেই আড়াই হাজার  উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ পাবলিক মাঠে এসে জমা হতে থাকেন। আড়াই হাজার উপজেলার ১০ টা ইউনিয়ন ও দুইটি পৌর শাখার জাতীয়তাবাদী দল বিএনপি ১২ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এবং উক্ত মিছিল ও জনসভায় আড়াই হাজার উপজেলার ১নং বকুন্দী ওয়ার্ড এর সর্বোচ্চ জনসাধারণ নিয়ে যুবদল নেতা বকুল মিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে আড়াইহাজার ফকির বাড়ি থেকে শুরু হয়।

‎মিছিলে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাঈম, উপজেলা বিএনপি আড়াইহাজার নেতৃবৃন্দ এবং উজান বকুন্দী সহ-সভাপতি নিজামুদ্দি সহ আরো অনেকেই।

‎আড়াই হাজার উপজেলা  বিএনপির সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম আজাদ -এর সভাপতিত্বে এবং উপজেলা সহ-সেক্রেটারি এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ জনগণের দোয়া ও ভালোবাসায় রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সুযোগ পায়, তবে আড়াইহাজার  উপজেলাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি আদর্শ ও মডেল উপজেলায় রূপান্তর করা হবে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আপোষ করা হবে না এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে তাঁর রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু কোনো ব্যক্তি বা দলের বিজয় নির্ধারণের নির্বাচন নয়, বরং এটি একটি গণভোট। ফ্যাসিবাদ, দুর্নীতি ও লুটপাটের রাজনীতির বিরুদ্ধে জনগণের অবস্থান জানানোর এই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া মানে ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার পক্ষে স্পষ্ট সমর্থন জানানো।

‎আড়াই হাজার বাসীর উন্নয়ন ও সেবার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। আড়াই হাজার এ দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং উপজেলা হাসপাতালকে আধুনিক ও উন্নত চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করা হবে, যাতে সাধারণ মানুষকে আর চিকিৎসার জন্য শহরমুখী হতে না হয়। পাশাপাশি গ্রাম ও শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তা, ঘাট, কালভার্ট ও ব্রিজ নির্মাণ করা হবে।

‎তিনি আরও বলেন, আড়াই হাজার কে একটি চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলায় পরিণত করা হবে ইনশাআল্লাহ, যেখানে সাধারণ মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারবে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এমপি নির্বাচিত হই বা না হই, আড়াই হাজার উপজেলার প্রতিটি মানুষের পাশে তিনি ও তাঁর নেতাকর্মীরা সবসময় থাকবেন এবং প্রয়োজনে জীবন দিয়ে হলেও মানুষের সেবা করার প্রতিশ্রুতি দেন।

‎আড়াই হাজারে ১২ দলীয় জোট সমর্থিত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভার শেষে জনসমুদ্রে পরিনত জনসভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com