1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

মুক্তিযুদ্ধ ও ইসলামের পক্ষের শক্তি বিএনপিকে ভোট দিন এবং জামাতে ইসলামীকে বয়কট করুন- সম্মিলিত ইসলামী ঐক্যজোট

  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.০১ পিএম
  • ২৭১ Time View

সম্মিলিত ইসলামী ঐক্যজোট আজ তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। উক্ত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ ও সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষাপটে এই দেশের হাল ধরার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানে সাবেক সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ও সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান উপযুক্ত নেতা বলে আমরা মনে করছি। তিনি আরো বলেন, ফ্যাসিস্টরা  দেশ ছেড়ে পালানোর পর আমরা মনে করেছিলাম এদেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবেন কিšদ তার কিছুই হলো না। গত দেড় বছরে অনেক ধরনের বিশৃঙ্খলা এবং মব সন্ত্রাস কায়েম হয়েছে। সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, এই মব তৈরির পিছনে ইসলামী নামধারী একটি দলের মদদ রয়েছে। তারা ইসলামের নাম ব্যবহার করে এদেশে মওদুদীবাদী মতবাদ প্রতিষ্ঠা করতে চায়। তাদের সাথে প্রকৃত মুসলমানদের আকিদা গত বিশাল ফারাক রয়েছে। যারাই তাদের সাথে মিলে কাজ করবে তাদের ইমান আকিদার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। তাই তিনি আপামর জনগণকে জামাতি মওদুদীবাদী ফিতনা থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, এদেরকে ভোট দিলে প্রকৃত ইসলাম ধ্বংস হয়ে যাবে। তাই জামাতে ইসলামী গংদের ভোট না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধ রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য সারা বাংলাদেশের সম্মিলিত ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীদেরকে এবং সাধারণ জনগণকে আহ্বান জানান এবং সম্মিলিত ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে বিএনপিকে  আন্তরিক সমর্থন জানান। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের উপর চাপিয়ে দেওয়া হ্যা পক্ষে ভোট না দিয়ে ‘না‘ ভোটকে জয়যুক্ত করে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও ইসলামকে রক্ষার জন্য সারা বাংলাদেশের সাধারণ জনগণ তৌহিদী জনতাকে  আহ্বান জানান।

উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সম্মিলিত ইসলামী ঐক্যজোটের  মহাসচিব মাওলানা হারিছুল হক, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত  আন্দোলনের  নায়েবে আমির জনাব আজম খান, ইসলামিক ডেমোক্রেটিক ফোরামের মহাসচিব মাওলানা জুবায়ের হোসেন, নেজামে ইসলাম বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম, ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের মহাসচিব মুফতি রফিকুল ইসলাম, ইসলামিক মুভমেন্ট  বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক হুমায়ুন কবির, জাতীয় ওলামা কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com