1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের

  • আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.৪১ পিএম
  • ২৯১ Time View

মোঃ নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, “আপনারা এমন এক ভূখণ্ডে বেড়ে উঠেছেন যেখানে ওসমান হাদির জন্ম হয়। ওসমান হাদির আধিপত্য বিরোধী ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠির নলছিটিতে আকস্মিক সফরে সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি যে ইনসাফের লড়াই, আজাদীর লড়াই এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের পথ দেখিয়ে গেছেন, সেই লড়াই তারা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি অন্তর্বর্তী সরকার এবং দ্রুত খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম, শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি প্রমুখ। পরে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নলছিটি সরকারি মার্চেন্টস স্কুল মাঠে অনুষ্ঠিত ঝালকাঠি-২ আসনের নির্বাচনী পথসভায় যোগ দিয়ে সাদিক কায়েম শহীদ ওসমান হাদিকে আন্তর্জাতিক যুবসমাজের প্রেরণার বাতিঘর হিসেবে আখ্যায়িত করেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি হাদিকে হত্যা করেও তার আদর্শ মুছে দিতে পারেনি এবং তার আদর্শ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। সেই পথ অনুসরণ করে ন্যায়-ইনসাফের লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বক্তব্যে তিনি আরও বলেন, আধিপত্যবাদী শক্তি ও ভারতের দালালরা আবার দেশবিরোধী চক্রান্ত শুরু করেছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে দেশের স্বাধিকার রক্ষার কথাও উল্লেখ করেন তিনি।

পথসভায় সাদিক কায়েম জোর দিয়ে বলেন, জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম শহীদ হাদির উত্তরসূরী এবং জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়-ইনসাফ নিশ্চিত করার আহ্বান জানান।

পরে যমুনার তীরে হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি সালাউদ্দিন আম্মারসহ ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণের খবর পেয়ে তিনি তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান এবং শহীদ হাদির খুনিদের গ্রেপ্তারে অন্তর্বর্তী সরকারের প্রধানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন।

ডাকসু ভিপি হুঁশিয়ারি দিয়ে বলেন, শহীদের উত্তরসূরিরা আবার রাজপথে নেমে আন্দোলনের ডাক দেবে এবং ৫৬ হাজার বর্গমাইল জুড়ে গণআন্দোলন গড়ে উঠবে। পথসভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এসএম নেয়ামুল করিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার মাইনুল করিম, শহীদ হাদির বোন মাসুমা সুলতানা হাদি, ভগ্নিপতি আমির হোসেন এবং স্থানীয় জামায়াতে ইসলামীসহ জোটের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com